1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে বোরকা পরে প্রতারণা, সতর্কতায় মাইকিং - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে বোরকা পরে প্রতারণা, সতর্কতায় মাইকিং

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দুবৃর্ত্তদের বিষয়ে সতর্ক হতে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। উপজেলার পৌর এলাকায় বসবাসরতদের জীবন ও মালের নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ নেয়া হয়। স্থানীয় চেয়ারম্যানের পক্ষ হতে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা শনিবার সকাল থেকে গোটা এলাকা ঘুরে দুবৃর্ত্তদের বিষয়ে পৌরবাসীকে সর্তক করেন। এসময় স্থায়ী ও অস্থায়ী বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে করে জানানো হয় অপরিচিত একদল নারী ও পুরুষ বোরকা পরে বাড়ি বাড়ি যেয়ে সাহায্য চাইছে। পরক্ষণে সুযোগ বুঝে বাড়ির বয়োবৃদ্ধ এবং নারী সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে। অপরিচিত কাউকে বাড়িতে প্রবেশ করতে দেয়ার আগে বিষয়টি থানা পুলিশকে অবহতি করার অনুরোধ জানানো হয় প্রচারকালে।
এসব বিষয়ে শ্যামনগর পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রধান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বলেন, সম্প্রতি কিছু অপরিচিত নারী ও পুরুষ বোরকা পরে দুবৃর্ত্তপনা শুরু করেছে। প্রায় প্রতিদিন সুযোগ বুঝে বাসা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কিংবা চেতনানাশক স্প্রেরের সহায়তা নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও অচেতন করে সর্বস্ব লুটে নিচ্ছে। তাদের বিষয়ে পৌরবাসীকে সতর্ক হতে এবং পুলিশকে অপরাধী আটকে সহায়তা করতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, হাওলভাঙিসহ কয়েকটি এলাকায় অপরাধ সংঘঠনের পর অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। বোরকা পরে দিনের বেলা যারা অপরাধ করছে তাদের আটকে পুলিশের টহল বাড়িয়ে দেয়া হয়েছে। তবে স্থানীয়রা সতর্ক থেকে তাৎক্ষণিক তথ্য দিয়ে এসব দুবৃর্ত্তকে ধরিয়ে দিতে ভুমিকা রাখতে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd