1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে নদীভাঙনে সব শেষ, নৌকায় সন্তান জন্ম দিলেন মিনারা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

শ্যামনগরে নদীভাঙনে সব শেষ, নৌকায় সন্তান জন্ম দিলেন মিনারা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্লাাবিত হয়েছিল গোটা এলাকা। সেই ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি বিলীন হয়ে যায় ইয়াকুব আলীর। নিরুপায় হয়ে সাত সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন মাছ ধরা নৌকায়। সেখানেই সন্তান জন্ম দিয়েছেন ইয়াকুবের স্ত্রী মিনারা খাতুন। গত মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রামে এ ঘটনা ঘটে। যোগাযোগব্যবস্থা কঠিন হওয়ায় স্থানীয় ধাইয়ের মাধ্যমে প্রসবকাল সম্পাদন করতে হয়েছে। তবে মা ও নবজাতক এখন সুস্থ আছে। মৎস্যজীবী ইয়াকুব আলী বলেন, আমি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। বন্যতলা এলাকায় বাঁধ ভেঙে সব নদীতে চলে গেছে। ১৫ দিন আগে ঘরবাড়িও চলে যায় নদীগর্ভে। তারপর সাত সদস্যের পরিবার নিয়ে মাছ ধরা নৌকাটির ওপর বসবাস করছি। স্ত্রী মিনারা খাতুন গর্ভবতী ছিল। যাতায়াতব্যবস্থা না থাকায় কোনো চিকিৎসকের কাছে নিতে পারিনি। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে ছেলেসন্তানের জন্ম হয়েছে। মা-ছেলে এখন দুজনই সুস্থ রয়েছে। তিনি আরও বলেন, নদীর বেড়িবাঁধ ভেঙে বাস্তুচ্যুত হয়ে গেছি। যারা আর্থিকভাবে সচ্ছল, তারা অন্যত্র চলে যাচ্ছে। আমাদের যাওয়ার মতো জায়গা নেই। কী আর করব! তাই এভাবেই থাকতে হচ্ছে। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, নৌকার মধ্যে সন্তানের জন্ম হচ্ছে। উপলব্ধি করুন মানুষ কতটা কষ্টে রয়েছে। বন্যতলা বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত। বন্যতলার ওই এলাকাটি প্রতাপনগর ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সীমান্ত এলাকা। লোকালয় দিয়েই জোয়ার-ভাটা খেলা করছে। বসতভিটা হারিয়েছে হাজারো মানুষ। বাধ্য হয়েই কেউ বাঁধের ওপর কেউবা নৌকায় বসবাস করছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd