1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার-৫ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

শ্যামনগরে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার-৫

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ সংবাদটি পড়া হয়েছে

শেখ আব্দুস সালাম শ্যামনগর থেকে: শ্যামনগরে অস্ত্র ও মাদকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নূরনগর ও কৈ-খালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় মাদক এবং অস্ত্রসহ গ্রেফতারকৃতরা হলো– নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর এলাকার মোঃ গফফার গাজীর ছেলে সন্ত্রাসী মোঃ লিটন হোসেন(২৮), একই ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মোঃ রজব আলীর ছেলে মোঃ আল-আমিন(২২), হাবিবপুর গ্রামের মোঃ রুহুল আমিন গাজীর ছেলে মোঃ আমিনুর রহমান(১৯) ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কৈ-খালী ইউনিয়নের শৈল-খালী গ্রামের মোসলেম সরদারের ছেলে আনিছুর রহমান, আব্দুল হামিদ গাজীর ছেলে নূর মোহাম্মদ গাজী (৩৮)। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের তৈরী,দেশীও ওয়ান শুটার গান, ৩০ পিচ ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd