1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিববাটি ব্রীজের অবৈধ টোল উন্মুক্তের দাবিতে পাইকগাছায় প্রতীকী অনশন পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শিববাটি ব্রীজের অবৈধ টোল উন্মুক্তের দাবিতে পাইকগাছায় প্রতীকী অনশন পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় শিববাটি ব্রীজের অবৈধ টোল বন্ধের দাবীতে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় পাইকগাছা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রস্তাবিত খুলনা জেলা বাস্তবায়ন কমিটির ব্যানারে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। ঘন্টা ব্যাপী চলমান প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এটিএম সাইফুদ্দিন সুমন,সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, জিয়াউদ্দীন নায়েব,মঈন উদ্দিন শিমুল,হাফিজ আল জাবির লিপু,শাহজামান বাদশা,আসাদুল্লাহ আল গালিব, মোঃ আনোয়ারুল ইসলাম,মোঃ জিনারুল ইসলাম,মাহফুজ গাজী,তিতাশ সরকার,ওবায়দুল ইসলাম, মিনারুল ইসলাম, খাইরুল হোসেন, মহিদুল ইসলাম প্রমুখ। প্রতিকী অনশন কর্মসূচির চলাকালে পাইকগাছা উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল প্রতীকী অনশনকারীদের সাথে একত্বতা ঘোষণা করে অনশন স্থলে অবস্থান নেন। একপর্যায়ে দুপুর ২ টার দিকে পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর সেলিম নেওয়াজ অনশনস্থলে উপস্থিত হয়ে পানি ও ফলের জুস দিয়ে অনশন ভঙ্গ করান।
অনশন কর্মসূচি থেকে বক্তারা বলেন-পাইকগাছা শিববাটি ব্রিজে যে টোল আদায় করা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে বেআইনী। প্রথম পক্ষ আলী আকবর এন্টারপ্রাইজ যে ইজারা সরকারের কাছ থেকে নিয়েছিল সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ আছে এই ইজারা বা লীজ দ্বিতীয় পক্ষের কাছে হস্তান্তর করা যাবে না বা সাব ইজারা দেওয়া যাবে না। দিলে এই ইজারা বাতিল হবে। কিন্তু কাগজ পত্রের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে,এ আলী আকবর এন্টারপ্রাইজ ইজারা নিয়েই দ্বিতীয় পক্ষের কাছে হস্তান্তর করেন। সেকারনে কোন অবস্থায় এই ইজারা বহাল থাকতে পারে না। অনতিবিলম্বে এই ইজারাদারে বিতাড়িত করে টোল উন্মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। যতদিন পর্যন্ত এ ইজারাদারদের বিতাড়িত করে উন্মুক্ত না করা হবে নতুন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান অনশনকারী নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd