1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শার্শা সীমান্তে ৩ বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শার্শা সীমান্তে ৩ বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশী নারীকে আটক করেছে রুদ্রপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। বুধবার (১৩ নভেম্বর) ভোরে তাদেরকে আটক করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
রুদ্রপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান বলেন, আজ ভোরে কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপির মেইন পিলার ১৭/০৭ এস এর ৩৬ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় একটি ডিপ মেশিন ঘর হতে ৩ অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয়।
আটকরা হলো মৃত আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩),কামরুল হাসানের মেয়ে সানজিদা আক্তার (১৫) ও তানজিলা আক্তার (১৬)। এরা কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আব্দুল হাদী এলাকার বাসিন্দা।
নায়েব সুবেদার রবিউজ্জামান আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ভালো কাজের আশায় তারা ভারতে যাচ্ছিল।আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd