1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জি.আ.চাউল বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জি.আ.চাউল বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৭৩ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধিঃ আসন্ন শারদীয়া দুর্গা পূজা আনন্দঘন পরিবেশ উদযাপনের লক্ষে পূজা মন্ডপ গুলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ জি.আ.চাউল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শ্যামনগর উপজেলার প্রশাসনের আয়োজনে ৭ ই অক্টোবর সকাল ১০.৩০ ঘটিকায় শ্যামনগর উপজেলা পরিষদের নতুন ভবনের হল রুমে জি.আ.চাউল বিতরণ করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের হাতে চেক তুলে দেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ -উদ- জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
এসময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল বাংলাদেশ হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল কুমার মন্ডল, শ্যামনগর উপজেলার সকল দুর্গা পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ, ১২ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ভূরুলিয়া ০৩ টি, কাঁশিমাড়ী ০২ টি, শ্যামনগর ০৯ টি, নুরনগর ০৩ টি, কৈখালী ০৫ টি, রমজাননগর ০৭ টি, মুন্সিগঞ্জ ১০ টি, ঈশ্বরীপুর ০৪ টি, বুড়িগোয়ালিনী ০৯ টি, আটুলিয়া ০৯ টি, পদ্মপুকুর ০২ টি, গাবুরা ০২ টি সহ মোট ৬৫ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd