1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রসুলপুর গ্রামের শরবতের বাড়ির সামনের রাস্তাটি চলাচলের অনুপযোগী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রসুলপুর গ্রামের শরবতের বাড়ির সামনের রাস্তাটি চলাচলের অনুপযোগী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কোথাও পানি, কোথাও রাস্তাটি খানাখন্দে ভরা। এরপরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বছরের পর বছর নজর না দেওয়ায় সাতক্ষীরা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের শরবতের বাড়ির সামনে হইতে সেলিমের দোকান পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন।
সরেজমিনে যেয়ে দেখা গেছে, সম্প্রতি টানা দুইদিনের ভারী বর্ষণে এই রাস্তাটি কর্দমাক্ততা হয়ে খানাখন্দে পরিণত হয়েছে। ফলে এই রাস্তায় চলাচলকারী শত শত মানুষের দুর্ভোগ এখন চরমে। সেজন্য এই রাস্তাটি দ্রুত উন্নয়ন সাধন ও দূর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধিগণ ও স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। এছাড়াও নিজেদের দূর্ভোগ দূর্দশার কথা উল্লেখ করে যুব সমাজের আইকনখ্যাত ইব্রাহিম জানান, নির্বাচন আসলে অনেক ব্যক্তিই ভোটের জন্য আমাদের গ্রামে এসে দৌড়ঝাঁপ করেন। অথচ ভোটের পরে নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের এই রাস্তাটির প্রতি কোন নজর দেয় না। আমরা প্রায়ই অনেক জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচর করলেও উনারা বরাবরই উদাসীন। তাই গ্রামবাসীর পক্ষ থেকে এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ করছি।
বিষয়টি জানতে সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা (সাগর) এর সেল নম্বরে একাধিকবার ফোন করলেও ফোনটি রিসিভ হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd