1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মোংলা বন্দরের জন্য কৌশলগত মাস্টার প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মোংলা বন্দরের জন্য কৌশলগত মাস্টার প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মোংলা বন্দরের জন্য ‘কৌশলগত মাস্টার প্লান’ শীর্ষক কর্মশালা (বুধবার) খুলনা হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
প্রধান অতিথির বক্তৃতায় মোংলা বন্দরের চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের গুরুত্ব রয়েছে। কৌশলগত মাস্টার প্লান দক্ষ বন্দর ব্যবস্থাপনা ও এর সক্ষমতা বিকাশের রোডম্যাপ। মাস্টার প্লানে যে গাইডলাইন রয়েছে তা এককভাবে বাস্তবায়ন সম্ভব নয়। মোংলা বন্দরের উন্নয়নের অংশীদার বিভিন্ন বিভাগের পরামর্শ মাস্টার প্লান বান্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, মোংলা বন্দরের মাস্টার প্লানের মূল লক্ষ্য হলো জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সংগতি রেখে কৌশলগত উন্নয়ন অর্জন। এই লক্ষ্যে ২১০০ সালে ডেল্টা প্ল্যান অর্জন, যাতে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই বন্দর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের (ইঞ্জিন ও উন্নয়ন) এর সদস্য মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত জানান মাস্টার প্লানের প্রকল্প পরিচালক প্রকৌশলী রাবেয়া রউফ। কর্মশালায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. কাজী হামিদুর বারী। অনুষ্ঠানে বক্তৃতা করেন মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী এসকে শওকত আলী ও জার্মানির কনসালট্যান্ট ইনরোস ল্যাকনার এসই।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বন্দরের কর্মকর্তা, সিবিএ, বন্দর ব্যবহারকারী ও সাংবাদিকরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd