1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মুন্সিগঞ্জ ঐতিহ্যবাহী গ্যারেজ বাজারের বেহাল দশা, চরম দুর্ভোগে ক্রেতা বিক্রেতা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মুন্সিগঞ্জ ঐতিহ্যবাহী গ্যারেজ বাজারের বেহাল দশা, চরম দুর্ভোগে ক্রেতা বিক্রেতা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর: অনিয়ম,দুর্নীতি বেহাল অবস্থায় রয়েছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্যারেজ বাজার৷ দীর্ঘ ১১/১২ বছর ধরে উন্নয়ন ও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী দের। স্থানীয় ক্রেতা বিক্রেতারা জানান, নানা অব্যবস্থাপনার কারণে দিন দিন হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কমে যাচ্ছে। এক যুগের মধ্যে গ্যারেজ বাজারের উন্নয়নের কোন ছোয়া লাগেনী, প্রায়ই সবাই হাটে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ছাউনি থাকলেও গ্যারেজ বাজারে দৃশ্যমান কোন ছাউনি নেই। বর্তমানে হাটে গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে ড্রেনেজ ব্যবস্থা টয়লেটের দুর্গন্ধ।
হাট সংশ্লিষ্টরা জানান, কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় দোকান রয়েছে হাটটিতে। সপ্তাহে , রবি ও বুধ এই ২দিন এখানে বাজারের হাট বসে। বিভিন্ন এলাকা হতে হাজার হাজার ক্রেতা বিক্রেতারা এখেনে তাদের মালামাল ক্রয় বিক্রয় করেন৷ উন্নয়ন কার্যক্রম না থাকায় দিন দিন বাজারের ঐতিহ্য হারিয়ে গিয়েছে ৷
বাজারের বনিক সমিতির নির্বাচন দীর্ঘদিন বন্ধ আছে । কয়েকটি চুরির ঘটনা ঘটেছে, বাজারের আশেপাশে সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডা বসে মাদক দ্রব্য বেচাকেনা চলে। স্থানীয় বাসিন্দা আব্দুল গনি সরদার বলেন, গত কয়েক বছর ধরে হাটের অবস্থা একেবারে বেহাল দশা।
বর্তমানে একটু বৃষ্টি হলেই কাদামাটি,জলাবদ্ধতার কারণে বেচা-কেনায় প্রচুর সমস্যা হচ্ছে। এছাড়া কাঁচাবাজারের টিনশেড ঘরই ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। চালা দিয়ে পানি পড়ে, দোকানের ভিতর বাহিরে টিনের চালার নিচে পলিথিন দিয়ে বেচাকেনা করে সবাই।
এলাকার স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ ক্রেতা বিক্রেতাদের দাবী, অতি দ্রæত গ্যারেজবাজারের দৃশ্যমান উন্নয়ন করে তার ঐতিহ্য ফিরে আনার জন্য স্থানীয় সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান,ইউএনও, উপজেলা ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন৷
এ বিষয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা জানান এই বাজারে অতিশীঘ্র বণিক সমিতির নির্বাচন সম্পন্ন করা হবে।গ্যারেজ বাজারের উন্নয়নের জন্য সর্বোত্তক চেষ্টা করা হবে। দীর্ঘদিন এই বাজারে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি আমি
উপজেলা নির্বাহী অফিসার জনাব আক্তার হোসেন মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহাদয় বাজার উন্নয়ের জন্য সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছেন,আশাকরি দ্রæত এর প্রতিফলন ঘটবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd