1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ব্রিজে উঠে ভিডিও করার সময় প্রাণ গেলো কলারোয়ার যুবকের - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস

ব্রিজে উঠে ভিডিও করার সময় প্রাণ গেলো কলারোয়ার যুবকের

আব্দুল আহাদ কলারোয়া:
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ কলারোয়া: সিরাজগঞ্জে গাড়ির ছাদ খুলে ভিডিও করার সময় ব্রিজের লোহার পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডের বন্ধু মোখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল আজিম তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেটকার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে যান। এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও করছিলেন। হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি।
ওসি আরও বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, রবিউল আজিম তনুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরার কলারোয়ায় তনুর স্বজন ও পরিচিতদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd