1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এই প্রতিপাদ্য নিয়ে (মঙ্গলবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন আমাদের দেশে কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে আমরা আমাদের সন্তানের মুখে অনেক সময়ে ভেজাল খাবার তুলে দিচ্ছি। পণ্য বিক্রয়ের সময় অনেক ক্ষেত্রে ওজনে কম দেওয়া হয়, ভেজাল মেশানো হয় ও লিখিত মূল্য ঘষামাজা করে পরিবর্তন করা হয়। ই-কমার্সের ক্ষেত্রেও প্রতারণার অনেক নজির রয়েছে। বিশ^ বাজারে পণ্যের দাম বৃদ্ধির সাথে সাথেই দেশের বাজারে আগে আমদানি হওয়া সেই পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়। ফলে আমরা সবাই কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মানসম্মত পণ্য নির্ধারিত দামে বিপণন নিশ্চিতে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ট্রাক-শো’র উদ্বোধন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd