1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রেমের পর তিন বোনকেই একসঙ্গে বিয়ে করলেন লুইজো - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রেমের পর তিন বোনকেই একসঙ্গে বিয়ে করলেন লুইজো

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গোর যুবক লুইজো। এই যুবক একসঙ্গে তিন বোনকে বিয়ে করেছেন। স্বামীর সঙ্গে তিন বোনের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিন বোনের নাম নাতাশা, নাতেলি ও নাদেগি। আশ্চর্য প্রেমকাহিনি! প্রথমে ওই যুবকের পরিচয় হয়েছিল নাতেলির সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। কথা বলতে বলতে যা একদিন গড়ায় প্রেমে। ব্যাপারটা একেবারেই চেনা প্রেমকাহিনি। তবে এরপরই কাহিনি বদলে যায়। একসঙ্গে তিন বোনের সঙ্গেই সম্পর্ক গড়ে ওঠে লুইজোর। এরপরই তিন বোন শর্ত জুড়ে দেন। বিয়ে করলে তিনজনকেই করতে হবে। অগত্যা, রাজি হয়ে যান লুইজো।
সম্প্রতি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্ব অংশে, রুয়ান্ডার সীমান্তের কাছে কালেহেতে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে ওই বিয়ে হয়। তবে যুবকের বাবা-মা বিয়েতে উপস্থিত ছিলেন না। বর বলেন, ‘আমি তাদের বিয়ে করতে বাধ্য ছিলাম। এটা সহজ সিদ্ধান্ত ছিল না। কারণ এখন পর্যন্ত আমার বাবা-মা বুঝতে পারছেন না আমি কী করছি।’ লুইজোর মা-বাবা বিয়েতে না আসার কারণ, তারা একসঙ্গে তিন বোনকে বিয়ে করার পক্ষে ছিলেন না। ‘অন্যরা যা ভাবুক না কেন, আমি তিনজনকে বিয়ে করতে পেরে খুশি। আমার বাবা-মা আমার সিদ্ধান্তকে মেনে নেননি। তাই তারা আমার বিয়েতে যোগ দেননি। কিন্তু আমি শুধু বলতে পারি, ভালোবাসার কোনো সীমা নেই’,- বলেন বর।
বোনদের মধ্যে একজন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যখন আমরা তাকে বলেছিলাম যে তাকে আমাদের সবাইকে বিয়ে করতে হবে, তখন তিনি হতবাক হয়েছিলেন। কিন্তু যেহেতু তিনি ইতোমধ্যেই আমাদের সকলের প্রেমে পড়েছেন, আমরাও তার প্রেমে ছিলাম। তাই কিছুই আমাদের পরিকল্পনাকে থামাতে পারেনি।’
‘যদিও মানুষ তিনজন নারী পক্ষে এক স্বামীকে ভাগ করা অসম্ভব বলে মনে করা হয়। কিন্তু ছোটবেলা থেকেই সব কিছু শেয়ার করে এসেছি আমরা। তাই এবারও শেয়ার করতে কোনো সমস্যা হবে না। সূত্র : মিরর

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd