1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় গদাইপুরে কর ও সেবা মেলা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পাইকগাছায় গদাইপুরে কর ও সেবা মেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

পাইকগাছা  প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ডরপ ইভলভ প্রকল্পের সহযোগীতায় ও গদাইপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কর ও সেবা মেলা’অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজামানের সভাপতিত্বে ডরপ ইভলভ প্রকল্পের ফ্যাসিলিটেটর রোমানা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্ছু, ইউপি সচিব মোঃ বেলাল হোসাইন ,ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, মোঃ মোবারক হোসেন, জাহানারা বেগম নাজমা বেগম, খুকু মনি বেগম, সিএসও সিবিও সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

উক্ত কর ও সেবা মেলায় ইউনিয়ন কৃষি সেবা, প্রানিসম্পদ, পরিবার পরিকল্পনা, স্বাস্হ্য কেন্দ্র, ডিজিটাল তথ্য সেবা, ডরপ ইভলভসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টল লক্ষ্য করা যায় এবং তারা তাদের সেবা সম্পর্কে আগত নাগরিকদের অবহিত করেন।

গদাইপুর ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ কর গ্রহণ সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা সমূহ এবং ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে যে সকল সেবা প্রদান করা হয় সে সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।কর মেলায় তিনজন শ্রেষ্ঠ কর প্রদানকারিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্কুল ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরন করা হয়।

কর ও সেবা মেলায় অতিথিরা কর দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন কর ও সেবা এক সূত্রে গাথা তাই আমাদের নিয়মিত কর দিতে হবে।তবেই মিলবে কাঙ্ক্ষিত সেবা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd