1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নিবন্ধন পেলো নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিবন্ধন পেলো নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে নুরুল হক নুরুর গণঅধিকার পরিষদ। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কাযালয়ের ঠিকানা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ‘গণঅধিকার পরিষদ-জিওপি’কে পুনরাদেশ না দেওয়া পযন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এর দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। তাদের নিবন্ধন নম্বর ৫১।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উদ্যোগে গঠিত হয় গণঅধিকার পরিষদ। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দলটি আবেদন করলেও নিবন্ধন পায়নি। অবশেষ গেল সপ্তাহে নির্বাচন কমিশনে দলটিকে সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার বিষয়ে আল্টিমেটাম দেওয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করেছে ইসি। ২৮ আগস্ট ইসির কাছে দেওয়া চিঠিতে গণঅধিকার পরিষদ বলেছে, সব শর্ত পূরণ সত্ত্বেও গণঅধিকার পরিষদকে অন্যায্যভাবে নিবন্ধন দেওয়া হয়নি। কার্যকর রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকে (জিওপি) আগামী সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার জোর দাবি জানানো হচ্ছে। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হলে নবম সংসদের আগে ৩৯টি দল নিবন্ধন পায়। গণঅধিকার পরিষদের নিবন্ধন নম্বর ৫১ হলেও এর আগে শর্ত পূরণে ব্যর্থ হয় এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়।
সবশেষ গত ২১ অগাস্ট এবি পার্টিকে নিবন্ধন দেয় ইসি। এখন নিবন্ধিত দলের সংখ্যা ৪৬ এ উন্নীত হল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd