1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নলতা হাইস্কুলে ড. হোসনে আরা বানু বৃত্তির ২য় কিস্তির ৬০ হাজার টাকা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নলতা হাইস্কুলে ড. হোসনে আরা বানু বৃত্তির ২য় কিস্তির ৬০ হাজার টাকা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

নলতা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলে ১১ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১০ টায় প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির জুলাই থেকে ডিসেম্বর’২৩ পর্যন্ত ৬ মাসের ব্যক্তি প্রতি মাসিক ৫০০ টাকা হারে ২য় কিস্তির এককালীন ৬০ হাজার টাকা বিদ্যালয়ের ২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ি, নলতা হাইস্কুল থেকে ১৯৮১ সালে স্ট্যান্ড করে বর্তমান কানাডা প্রবাসী হওয়া সত্ত্বেও নিজ অধ্যায়নকৃত বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যাতে লেখাপড়া আরো ভালোভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি মানবিক মানুষ হয়ে গড়ে ওঠে সে লক্ষ্যে দীর্ঘদিন থেকে প্রকৌশলী ড. হোসনে আরা বানু নিজ নামে বৃত্তি প্রদান করে আসছেন। প্রথম দিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কম হলেও বর্তমানে ২০ জন। পরবর্তীতে এ সংখ্যা যাতে আরো বৃদ্ধি পায় সেজন্য অনুরোধ জানান প্রধান শিক্ষক।
নলতা হাইস্কুলের সাবেক শিক্ষক, নলতা ইউপির মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের ৪র্থ কন্যা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: শহিদুল আলম ও মেরিন ইঞ্জিনিয়ার মো: এনামুল হক সেলিম এর আপন বোন প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির ২য় কিস্তির বৃত্তির টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন-
নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল মোনায়েম, ড. হোসনে আরা বানু’র মেজ ভাই ও বিশিষ্ট সমাজসেবক মো: হাবিবুর রহমান, সমাজসেবক আলহাজ্জ মো: রেজাউল ইসলাম, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), নলতা এস ডি এফ সংস্থার নির্বাহী পরিচালক মো: আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: মিজানুর রহমান প্রমূখ।
ড. হোসেন আরা বানু বৃত্তির ২য় কিস্তির টাকা প্রাপ্ত শিক্ষার্থীরা হলো-
৬ষ্ঠ শ্রেণির মোছা: রুবিনা পারভীন ও মোছা: মরিয়ম পারভীন। ৭ম শ্রেণির জ্যোতি ব্যাণার্জী। ৮ম শ্রেণির মোছা: সুরাইয়া পারভীন, মো: মোস্তাকিন হোসেন, মো: সাদিক হোসেন, মো: ফরহাদ হোসেন, নিলুফা ইয়াসমিন, মির্মা আক্তার ইভা ও ফারহানা আক্তার রূপা। ৯ম শ্রেণির মোছা: ফতেমা পারভীন, মোছা: মীরা, মো: নাঈম হোসেন, সাদিকুল ইসলাম সাজিদ, মো: আলমগীর হোসেন, আয়েশা খাতুন, ঐশী ঘোষ ও রুবিনা পারভীন। ১০ম শ্রেণির মো: সাব্বির হোসেন ও মো: রুমন শাহরিয়ার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd