1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নলতা ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

নলতা ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়নের প্রতিবাদ এবং সংশোধন সহ চার দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে সাতক্ষীরার নলতা ম্যাটস শিক্ষার্থীরা। রবিবার ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তারা। চলমান আন্দোলনে অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবিতে ¯েøাগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, শাবির আহম্মেদ, সাদিক হোসেন, ফারজানা তুলি, আম্বিয়া খাতুন প্রমুখ।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাক্ষরিত ইং ১৩-০২-২০২৩ বারচিজ/১৬/২০২৩/১৬৯ স্মারকে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স এর নতুন কারিকুলাম প্রদান করা হয়। আমরা লক্ষ্য করেছি উক্ত কারিকুলামের মাধ্যমে আমাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ সহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয় সমূহ বাতিল করা হয়েছে। গত (৭ আগস্ট) আমরা লক্ষ্য করেছি ‘বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড আইন-২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রত্যেকটি ম্যাটস শিক্ষার্থীরা এই বোর্ড নাম করণ সহ নানাবিধ অসংগতি বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। স্বাস্থ্যখাতে বিগত ৪৮ বছরে বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান। যার ফলে বাংলাদেশে একমাত্র ম্যাটস শিক্ষার্থীরাই উচ্চ শিক্ষার জন্য ৪৮ বছর ধরে দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও আজ ম্যাটস ডিপ্লোমা ধারীদের বিগত এক যুগ ধরে কোন সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নাই। যার ফলে সারা দেশের সকল সরকারী, বে-সরকারী ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলনো সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে। অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি তাদের।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd