1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নলতায় একই রাতে সাত দোকানে চুরি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নলতায় একই রাতে সাত দোকানে চুরি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নলতায় একই রাতে সাত দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার ভোরে নলতা মোবারক নগর বাজারের নজরুল মার্কেটে এ ঘটনা ঘটে। চোর চক্রটি ছয়টি কাপড়ের দোকান ও একটি জুতার দোকান থেকে প্রায় ৮ লক্ষ নগদ টাকা নিয়ে গেছে।
ওয়াছী বস্ত্রালয়ের মালিক মোবারক আলি জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে মার্কেটের দোকান বন্ধ রেখে সকল ব্যবসায়ী বাড়িতে চলে যায়। সকালে লোক মুখে দোকান চুরির ঘটনা জানতে পেরে দোকানে এসে দেখি মার্কেটের নয় টি দোকানের শাটারের নিচের অংশ ফাঁকা।
এ সময় ব্যবসায়ীরা তাদের নয়টি দোকানের মধ্যে সাতটি দোকানে টাকা চুরি হওয়ার কথা নিশ্চিত করেন। বুধবার ঢাকায় কাপড় কেনার জন্য ব্যবসায়ীরা দোকানে এই টাকা রেখেছিল বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় নলতা মোবারক নগর বাজার কমিটির পক্ষ থেকে চুরি রোধে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd