দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সহধর্মীনি আনোয়ারা’র অকাল মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মরহুমার অকাল মৃত্যুতে এমপি রবি বলেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। শনিবার দুপুর ২টায় মরহুমার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের পরিবার ও দৃষ্টিপাত পরিবারসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *