দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সহধর্মীনি আনোয়ারা খাতুনের অকাল মৃত্যুতে দৈনিক আজকের সাতক্ষীরা পরিবারের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা পরিবার। শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৫৫ বছর।
মরহুমার অকাল মৃত্যুতে দৈনিক আজকের সাতক্ষীরা পরিবার আনোয়ারা খাতুনের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। তারা মহান আল্লাহর কাছে তার জান্নাত বাসী কামনা করেন। শনিবার দুপুর ২টায় মরহুমার জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের পরিবার ও দৃষ্টিপাত পরিবারসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করা হয়।
দৈনিক আজকের সাতক্ষীরার পরিবারের বিবৃতি দাতার হলেন, পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম মহসিন হোসেনর বাবলুর স্ত্রী মাজিদা হোসেন, সম্পাদক ও প্রকাশক জান্নাতুল ফেরদৌস, ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল ইসলাম তোতা, নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, সিনিয়র সহ-সম্পাদক শেখ তৌহিদুর রহমান ডাবলু, ব্যবস্থাপনা সম্পাদক ডাঃ মোঃ শাহ্ আলম, বার্তা সম্পাদক তুহিন হোসেন, সহ-সম্পাদক মোঃ মেহেদী হাসানসহ পত্রিকার সকল প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *