1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বাড়িতে চুরি কার জন্য সিসি ক্যামেরা চুরি, থানায় অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটায় বাড়িতে চুরি কার জন্য সিসি ক্যামেরা চুরি, থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার পল্লীতে একটি বাড়িতে চুরি কার জন্য সংঘবদ্ধ চোরেরা উক্ত বাড়িতে লাগানো সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের শেখ মওদাদুর রহমানের ছেলে মোমিনুর রহমানের বাড়িতে। এ ঘটনায় মোমিনুর রহমান বাদী হয়ে ৩ জেনর নামে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবাদীরা হলেন, উত্তর সখিপুর গ্রামের শেখ মোছাদুর রহমানের ছেলে শেখ মতিয়ার রহমান, মতিয়ার রহমানের ছেলে আহছান শেখ ও মতিয়ার রহমানের স্ত্রী সাবানা খাতুনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন। অভিযোগ মতে জানা গেছে, উল্লেখিত আসামীরা বাদীর শরিকদার। ইতিপূর্বে আসামীরা বাদীদেরকে মারপিট করে পুকুরে কীটনাশক দিয়ে মাছের ক্ষতিসাধন ও বাড়ানের বিভিন্ন ফল ফলাদীর ক্ষতিসাধন করে আসছে। যার কারনে এধরনের ক্ষতি রোধ করতে আনুমানিক ১০/১৫ দিন আগে বাদী তার বাড়ির চারিদিকে ৫টি সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। ঘটনার দিন গত ৪ আগষ্ট, ২১ ইং তারিখ রাত ১০ টার দিকে বাদীরা তাদের রাতের আহার শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন বৃহষ্পতিবার (৫ আগষ্ট, ২১ ইং) তারিখ সকালে বাদীরা ঘুম থেকে উঠে দেখে তার লাগানো ৫টি সিসি ক্যামেরা চোরেরা চুরি করে নিয়ে গেছে। পরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে বাদী দেখেন ঐদিন রাত ১১ টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি একটি প্যাকেট নিয়ে ১নং বিবাদীর কাছে দিচ্ছেন এবং রাত ১ টার দিকে বিবাদীরা তার সিসি ক্যামেরাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এ ঘটনা উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগটি দিয়েছেন।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার জানিয়েছেন, অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd