1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় অনুমোদন বিহীন সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে ২লক্ষ টাকা জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটায় অনুমোদন বিহীন সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে ২লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালানার মাধ্যমে অনুমোদনবিহীন সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে একজনের নিকট থেকে ২লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া অভিযুক্তকে সতর্ক করা হয়েছে। জানা গেছে, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর ক্লাবমোড় নামক স্থানে একটি দোকান থেকে অবৈধভাবে সার মজুদ ও বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উক্ত দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে নিবন্ধন গ্রহণ ব্যতিত অনুমোদন বিহীনভাবে সার প্যাকেটজাতকরণ ও বিক্রয় করার অপরাধে উক্ত দোকানের মালিক নলতা গ্রামের মৃত রাশেদের ছেলে রমজান হোসেন (৩৮) কে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর আওতায় নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। ইউএনও মিলন সাহা জানান, এধরনের অবৈধ ব্যবসায়ীরা রাষ্ট্রের শত্রু। তারা সরকারকে ফাকি দিয়ে এই অবৈধ কাজ পরিচালনা করছে। এতে সরকারের সাথে সাথে কৃষির সাথে জড়িত সকলে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd