1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পন্য আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

ডিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পন্য আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় কাপড়সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ মফিজুল ইসলাম ডাবলু (৩৫)। সে সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মিঠুন মজুমদার জানান, গত ১৬ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম জানতে পারে, কতিপয় অসাধু চোরাকারবারী শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত হতে কাপড়সহ বিভিন্ন দ্রব্যাদি আনায়ন করে ট্রাক যোগে সদর থানা হতে কলারোয়ার দিকে যাচ্ছে। তখন ডিবির উক্ত টিম ট্রাকটিকে অনুসরণ করে কলারোয়া থানার বেলতলা নামক স্থানে তার গতিরোধ করে।
এসময় ট্রাক ড্রাইভার পালিয়া যায় এবং ট্রাকে থাকা হেলপারকে আটক করা হয়। ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।
এসব মালামালের মধ্যে রয়েছে, ৬৯ লাখ টাকা মূল্যের ১ হাজার ১৫০ পিচ ভারতীয় শাড়ী। ৪৫ লাখ টাকা মূল্যের ৬০০ থান জর্জেট টিস্যু গজ কাপড়। ২ লাখ ৭০ হাজার ৬০০ টাকার ৪৫১ বস্তা ভারতীয় চায়না ক্লে পাওডার। ৩ লাখ ৫০ হাজার টাকার ৭১ বস্তা সাদা পাওডার ও সাগুর দানার ন্যায় ভারতীয় কেমিক্যাল পদার্থ। আটক পন্যের সর্বমোট মূল্য ১ কোটি ২০ লাখ ২০ হাজার ৬০০ টাকা। এছাড়া একটি বাংলাদেশী ট্রাক।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd