1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডায়রিয়ায় কারা বেশি আক্রান্ত হচ্ছে, যে কারণে বাড়ছে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

ডায়রিয়ায় কারা বেশি আক্রান্ত হচ্ছে, যে কারণে বাড়ছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: সারাদেশে এ বছর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় তিন লাখেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় মহাখালীতে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) ভর্তি হন ৯,২৩৩ জন রোগী। শুক্রবার বিকাল পর্যন্ত একদিনে ৯৯৭ জন নতুন রোগী ভর্তি হন এই হাসপাতালে। আইসিডিডিআর,বি-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন জানান, গত বছরের এই সময়ের তুলনায় ডায়রিয়ার প্রকোপ বেশি। এটার কারণ মূলত বিশুদ্ধ পানির অভাব। ঢাকা শহরেই আক্রান্ত হচ্ছেন বেশি।
আইসিডিডিআর,বি-এর গণসংযোগ বিভাগ জানায়, সারা বছরই ডায়রিয়া হয়। তবে এ বছরের মার্চ মাস থেকে এর প্রকোপ বেড়ে গেছে। মার্চ থেকে এ পর্যন্ত আইসিডিডিআর,বিতে ৪৩ হাজারেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি হন। এর মধ্যে মার্চ মাসে ভর্তি হন ৩০ হাজার ৫০০। আর চলতি মাসে প্রতিদিন গড়ে এক হাজার ৩০০’র বেশি রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮ এপ্রিল ভর্তি হন এক হাজার ৩৮২ জন। এখন প্রতি ঘণ্টায় ওই হাসপাতালে প্রায় ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন। কলেরা হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম জানান, ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়ার পর হাসপাতালের সামনে দুইটি আলাদা তাঁবু করা হয়েছে। দুইটি তাঁবুতে মোট শয্যা ১৫০টি। আর হাসপাতালে আছে ৪৫০টি। আরও কিছু রোগীকে অতিরিক্ত বেড করে জায়গা দেওয়া হচ্ছে। এখন হাসপাতালে সার্বক্ষণিকভাবে কমপক্ষে ৬৫০ জন ডায়রিয়া রোগি ভর্তি থাকছেন।
তিনি বলেন, ‘‘প্রতি দিন এক হাজার ৩০০-এর বেশি রোগী এলেও সবাইকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে না। ২৪ ঘণ্টার মধ্যেই আমরা অনেক রোগীকে ফ্লুইড দিয়ে ‘স্ট্যাবল’ করে ফেলি। এরপর চিকিৎসাপত্র দিয়ে বাসায় পাঠিয়ে দিই। আর যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে তারাও চার-পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে যান। তবে এখন আমরা রোগী সামলাতে হিমশিম খাচ্ছি।’
এই সময়ে বিশুদ্ধ পানির অভাব এবং পঁচা-বাসি খাবার খেয়েই বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানান আইসিডিডিআর,বি-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ‘‘এখন গরম ও বাতাসে আর্দ্রতা আছে। তাই খাবারে ব্যাকটেরিয়া তৈরি হয়, এটাও ডায়রিয়ার কারণ।’ তিনি বলেন, ‘‘ঢাকায় এমনিতেই এখন পানির সংকট চলছে। আবার গ্যাসের সংকট থাকায় ঠিক সময়ে রান্না-বান্না করা যাচ্ছে না। ফলে অনেকেই দূষিত পানি পান এবং পঁচা- বাসি খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।’
তিনি জানান, সাধারণত শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয় বেশি। কিন্তু এবার প্রাপ্তবয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। এর কারণ তারা নানা কাজে বাইরে থাকছেন। বিশেষ করে যারা নিম্নবিত্ত তারা এই গরমে বাইরের দূষিত পানি এবং শরবত বা জুস খাচ্ছেন। নিম্নবিত্ত মানুষই আক্রান্ত হচ্ছেন বেশি। তারা রাস্তার পাশে কাজ করেন, কেউ রিকশা চলান। এই গরমে তারা যা পাচ্ছেন তাই খাচ্ছেন বলে জানান তিনি।
ডা. মো. ইকবাল হোসেন সবাইকে পানিয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেন। আর সেটা যে পরিমাণ পানি হোক না কেন বলক ওঠার পর আরও পাঁচ-সাত মিনিট ফুটাতে হবে বলে জানান তিনি। আর ডায়রিয়ায় আক্রান্ত হলে প্রথমেই হাসপাতালে না গিয়ে খাবার স্যালাইন নিয়ম মেনে খাবার পরামর্শ দেন। যদি বেশি বেশি বমি হয়, চোখ মুখ শুকিয়ে যায়, অবসাদ লাগে তাহলে দ্রæত কাছের হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘‘প্রতিবছর এই সময়ে এবং সেপ্টেম্বর-অক্টোবর মাসে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এবার একটু বেশি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। টয়লেট শেষে ঠিকমতো হাত ধুতে হবে। এটা পানিবাহিত রোগ, তাই বিশুদ্ধ পানি যেভাবেই হোক ব্যবহার করতে হবে।’
এদিকে স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, দেশের সব বিভাগ ও জেলায়ই ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। তবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। তাদের হিসাবে ঢাকায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। সূত্র : ডয়চে ভেলে

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd