1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা গোয়েন্দার বিশেষ অভিযানে ব্যাংক কর্মকর্তা ইয়াবাসহ গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জেলা গোয়েন্দার বিশেষ অভিযানে ব্যাংক কর্মকর্তা ইয়াবাসহ গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা মোঃ আবু হোসেন (৩৯), পিতা-মৃত জালাল উদ্দীন সরদার, সাং-পুরাতন সাতক্ষীরা (পুলিন পাড়া), থানা ও জেলা-সাতক্ষীরাকে ৪০০পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আবু হোসেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঘোনা বাজার, সাতক্ষীরা শাখার ফিল্ড সুপার ভাইজার পদে কর্মরত আছে। তিনি ব্যাংকের চাকুরীর আড়ালে গোপনে দীর্ঘদিন ধরে ইয়াবার মতো ভয়ঙ্কর অবৈধ মাদক দ্রব্য কারবারের সাথে জড়িত বলে জানা যায়। গত ২৭/০৮/২০২১খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ মাদক বিরোধী অভিযান টিম সাতক্ষীরা থানার এল্লারচর বাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আবু হোসেন অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচা করাকালে হাতেনাতে ১০০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। তার সহযোগী অপর আসামী এস এম মেজবাহ উদ্দিন (৩৫), পিতা-রইচ উদ্দীন, সা-পুরাতন সাতক্ষীরা (পশ্চিম পাড়া), থানা ও জেলা- সাতক্ষীরা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবু হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাকে সঙ্গে নিয়ে ধারাবাহিক অভিযান চালিয়ে পুলিশ তার বসত ঘর হতে আরো ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। ডিবি পুলিশ তার হেফাজত হতে সর্বমোট ৪০০পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ সুপার, সাতক্ষীরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসআই/মোঃ মনিরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযান তত্ত¡াবধান করেন মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), সাতক্ষীরা ও ওসি, ডিবি ইয়াছিন আলম চৌধুরী। এ ঘটনায় আসামী ১। মোঃ আবু হোসেন এবং পলাতক আসামী ২। এসএম মেজবাহ উদ্দীনদ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা করা হয়েছে, যার নং-৮৬ তারিখ-২৮/০৮/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd