1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গাবুরায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

গাবুরায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :সকল কাজে বারো মাস,বর্ষাকালে লাগাই গাছ৷ বৃক্ষনিধন বন্ধ করি, দুষণ মুক্ত সমাজ গড়ি।

এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬-১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সবুজ গাবুরা গড়ার প্রত্যয়ে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাস্তবায়িত হয়েছে “সবুজায়ন কর্মসূচি – ২০২২। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত গাবুরাকে সত্যিকারের মডেল ইউনিয়ন হিসেবে উপস্থাপন করার জন্যে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি ২০১৮ সাল থেকে নানান কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
২০০৯ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা পরবর্তী দ্বীপ ইউনিয়ন গাবুরা প্রায়ই মরুভূমিতে পরিনত হয়৷ যার ফলে পরিবেশ ও প্রকৃতির ব্যাপক বিপর্যয় ঘটে৷ পরিবর্তন আসে মানুষের জীবন যাত্রায় ও স্বাভাবিক চলাফেরায়। গাবুরাকে আবার সবুজ বেষ্টনীতে পরিণত করার জন্য গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির এই সবুজ উদ্যোগ৷ পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির জন্য সবুজ আয়োজনের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন সোসাইটির বিজ্ঞ উপদেষ্টা পরিষদ৷ উপদেষ্টা পরিষদের অর্থায়নে গাবুরার বিভিন্ন ওয়ার্ডের ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ টি ফলজ বৃক্ষ বিতরণ করা হয়৷ গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বিশ্বাস করেন সবুজায়ন ছাড়া সুন্দর পরিবেশ সম্ভব নয়৷ সুন্দর পরিবেশ না হলে সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠা কষ্টসাধ্য৷ সে জন্য সোসাইটি পরিবেশ প্রকৃতির পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য চেস্টা করে যাচ্ছে৷ ইউনিয়নের সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে উদাত্ত আহবান এই যে, আপনারা সকলেই সোসাইটির ভালো কাজে সার্বিক সহযোগিতা করুন, উৎসাহ প্রদান করুন যাতে উদ্যমী তরুনেরা সরকার ঘোষিত সত্যিকার মডেল ইউনিয়ন হিসেবে দেশের কাছে গাবুরাকে উপস্থাপন করতে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd