1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গাজী মিজানূর রহমান কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গাজী মিজানূর রহমান কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ উদযাপিত হয়েছে। উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। তিনি ২০১৭ সালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অতি অল্প সময়ের মধ্যে দক্ষতা ও যোগ্যতা দিয়ে বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।তিনি যখন যোগদান করেছিলেন তখন বিদ্যালয়ের অবস্থা ছিল জরাজীর্ণ । তিনি যোগদান করার পর বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন এবং সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক স্যারের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন(৪ তলা ভবন নির্মাণাধীন),শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর মাধ্যমে শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা করেছেন। তিনি বিদ্যালয়ে উপজেলার মধ্যে সর্ব প্রথম শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা চালু করেছিলেন। ইতিপূর্বে তিনি উকশা মাধ্যমিক বিদ্যালয়ে যোগ্যতা ও দক্ষতার সহিত সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৬ সালে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমানে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির কোষাধ্যক্ষ। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন। তিনি ২০১৯ সালে আন্তর্জাতিক ভাবে নিউজিল্যান্ডে বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। গাজী মিজানুর রহমান ধলবাড়িয়া ইউনিয়নের রতেœশ্বরপুর গ্রামের মৃত জি এম নূর আলী ও মৃত ছায়রা খানমের নবমতম সন্তান। তাঁহার বড় ভাই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম ফজর আলী ২০০২ সালে সিইনএড প্রশিক্ষণে সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছিলেন। তাঁর স্ত্রী নূর-এ- হাওয়া উকশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁহার এক মেয়ে ও এক ছেলে।তিনি বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়টিকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়তে চান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd