1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

আবুল হোসেন সাতক্ষীরা সদর প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর উপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকালে যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমান এর নেতৃত্বে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খুলনা রোডমোড় আসিফ চত্বরে শেষ করে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সাতক্ষীরার সাবেক যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত, গণঅধিকার পরিষদ নেতা হাসানুর রহমান হাসান, ছাত্রর অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন ইমু, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ছাত্রর অধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন,শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলার আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার, সদস্য সচিব আবিদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সাবেক আহবায়ক আরাফাত হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের বক্তারা বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় গণধিকার পরিষদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আওয়ামী লীগ,জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই বর্বরোচিত হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বক্তারা আরো বলেন জাতীয় পার্টি কে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ পুনর্বাসন করা কোনভাবে মেনে নেওয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd