1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনায় মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী এবং বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠান (বুধবার) বিকালে খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, এই মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানতে পেরেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন মেলার মাধ্যমে তুলে ধরা হয়। মেলার সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি, সামাজিক সংগঠনকে ধন্যবাদ জানান সিটি মেয়র। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) মো: আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী।
পরে মেয়র খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে ছয়জন অসহায় শ্রমিকের চিকিৎসার জন্য তিন লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ ও স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd