1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনার প্রতিবেশী ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনার প্রতিবেশী ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনার বয়রাস্থ ডায়াবেটিক হাসপাতালের জন্য ভারত সরকার কর্তৃক একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান (সোমবার) সকালে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না প্রধান অতিথি ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রতিবেশী ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে তারা বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছে। তিনি বলেন, পদ্মার এপারে খুলনা ডায়াবেটিক হাসপাতাল একটি বড় হাসপাতাল। ডায়াবেটিকস জীবনব্যাপী রোগ। এই রোগ একেবারে নির্মূল করা সম্ভব নয়। তবে এই রোগ নিয়ন্ত্রণে রেখে সম্পূর্ণ সুস্থ ও কর্মঠ থাকা যায়। পাশাপাশি যাদের ডায়াবেটিকস হয়নি তারা একটু সচেতন হলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা কিডনী রোগীদের জন্য এই হাসপাতালে একটি ডায়ালাইসিস মেশিনে স্থাপনের জোর দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ। সাবেক সংসদ সদস্য ও ডায়াবেটিক সমিতি’র আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু, ডায়াবেটিক সমিতি’র চিফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সবুরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য মোঃ মফিদুল ইসলাম টুটুল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd