1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

জি এম মামুন বিশেষ প্রতিনিধি : কালীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ৩ বছর যাবত ধর্ষণ করে যাচ্ছে এক লম্পট। ধর্ষণের শিকার ওই ছাত্রী রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের অনার্স হয় বর্ষের ছাত্রী। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৯ অক্টোবর) গভীর রাতে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামে। ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী জানান, গত ৩ বছর আগে মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের নুর হোসেন বাবু হাজী মোড়লের ছেলে শামসুজ্জামান সেলিম মোড়লের (২৬) সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের পর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে ওই ধর্ষক। সর্বশেষ গত সোমবার রাত ১২ টার দিকে কৌশলে কলেজ ছাত্রীর বেড রুমে ঢুকে পড়ে ধর্ষক। এসময় তার রুমের ভেতরে ঢুকে তাকে আবারও ধর্ষণ করে সেলিম। এসময় ওই কলেজ ছাত্রীর চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা ও আশেপাশের লোকজন এসে ধর্ষককে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ধর্ষকের পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ভাড়াটে লোকজন নিয়ে মঙ্গলবার সকালে সেলিমকে ওই ছাত্রীর বাড়ি থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
প্রত্যক্ষ দর্শীরা জানান, ধর্ষণের শিকার ছাত্রীর চিৎকার শুনে তারা ছুটে যেয়ে ধর্ষক সেলিমকে আটক করে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়রা মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অভিহিত করেন। কিন্তু চেয়ারম্যান ঘটনা স্থলে পৌঁছানোর আগেই ধর্ষকের পিতা ভাড়াটে লোকজন নিয়ে প্রভাব খাটিয়ে ঘটনাস্থল থেকে তার ছেলেকে ছিনিয়ে নিয়ে যায়।
বিষয়টি জানার জন্য অভিযুক্ত শামসুজ্জামান সেলিমের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, এবিষয়ে ভুক্তভোগী নারী কিংবা তার পরিবারের পক্ষ থেকে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd