1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে যাত্রীদের দুর্ভোগ লাঘবে সড়ক সংষ্কার করলেন সমাজসেবক শেখ আব্দুল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে যাত্রীদের দুর্ভোগ লাঘবে সড়ক সংষ্কার করলেন সমাজসেবক শেখ আব্দুল্লাহ

শিমুল হোসেন,কালিগঞ্জ
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জে পথযাত্রী ও জনসাধরণের দুর্ভোগ লাঘবে ব্যাক্তি উদ্যোগে কার্পেটিং ও সোলিং সড়ক সংষ্কার করে প্রশংসিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কালিগঞ্জ টু তালতলা কালিকাপুর সড়কের কালিদহ নামক স্থানে কার্পেটিং সড়কের ১শ গজ যায়গা দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
দিনে ও রাত্রে হাজার হাজার যাত্রী ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়,হঠাৎ বৃষ্টি হইলে হাটুপানি ও কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।জনগনের ও যাত্রী সাধারণের চলাচলের সুবিধার জন্যে উপজেলা আ’লীগের সিনিঃ সহ- সভাপতি ও সাবেক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দিনের ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ এগিয়ে আসেন সড়কটি ইট-বালু ও খোয়া দিয়ে সংষ্কার করে দেন। এসময় শতশত পথযাত্রী ও সাধারণ মানুষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ’র জনকল্যাণে এমন উদ্যোগকে প্রশংসা করেছেন। বিশেষ করে উপজেলার বালিয়াডংগা বাজার ও চৌমুনী সহ কুশুলিয়া হাট বাজার গুলোর এই সড়ক দিয়ে হাজার হাজার জনসাধারণ চলাচল করে থাকেন ঠিক এমন সময়ে অতি জনগুরুত্বপূর্ণ সড়কটির বেহালদশা স্থানে সংস্কার করে দেওয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ।
এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানান,আমার ভাই কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও কালিগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দীন। গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আমি আমার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে ইউনিয়নের বিভিন্ন সোলিং এর রাস্তা বেহাল দশা দেখে আমার নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ অব্যাহত চলমান রেখেছি এবং ইতিমধ্যে প্রায় ২৫টি সলিং এর রাস্তা সংস্কার করেছি। ইউনিয়ন বাসির কাছে দোয়া চাই ও আমার ভাই প্রয়াত শেখ রিয়াজ উদ্দিনের জন্য দোয়া করবেন মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাতবাসী করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd