1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে মন্দিরের প্রসাদ খেয়ে শিশুর মৃত্যু, ৭০ জন অসুস্থ্য - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে মন্দিরের প্রসাদ খেয়ে শিশুর মৃত্যু, ৭০ জন অসুস্থ্য

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ: সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে মন্দিরের প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১ টার দিকে সাতক্ষীরা শিশু হাসাপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার প্রস্তুতিকালে মারা যায় সে। কাব্য দত্ত কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের অশোক দত্তের নাতি এবং চুকনগর উপজেলার শৈলগাতি এলাকার উত্তম দত্তের ছেলে। এঘটনায় নারী শিশুসহ অন্তত ৭০জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বানিয়ারজাঙ্গাল বাসন্তী পূজামন্দিরে প্রতি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হরি নাম সংকীর্তন আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২২ জুন শনিবার রাতে হরি নাম সংকীর্তন শেষে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে খিচুড়ি প্রদান করেন মন্দির কতৃপক্ষ। ওই প্রসাদ খেয়ে পরদিন ৭০-৭৫ জন বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। আক্রান্তরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা আদ-দ্বীন হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন। এর মধ্যে নানার বাড়িতে এসে প্রসাদ খেয়ে অসুস্থ হওয়া শিশু কাব্য দত্তকে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার সময় গতরাতে তার মৃত্যু হয়। নিহত শিশুর মরদেহ চুকনগরের শৈলগাতিতে বাবার বাড়িতে নেয়া হয়েছে। খিচুড়ি খাওয়ার পর কেন এত মানুষ অসুস্থ হলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd