1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে এক জুয়েলার্স ব্যবসায়ী ও দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার নাজিমগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় নাজিমগঞ্জ বাজারে অবস্থিত আশিক জুয়েলার্সে লাইসেন্স না থাকায় এর মালিক ভাড়াশিমলা ইউনিয়নের মারকা গ্রামের মিজান উদ্দীনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে নাজিমগঞ্জ বাজারে অবস্থিত বিসমিল্লাহ হোটেলের মালিক উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের শেখ হাবিবুর রহমানকে ২ হাজার টাকা এবং মিষ্টান্ন ভান্ডারের মালিক শেখ ইদ্রিস আলীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd