1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে চিহ্নিত চোর ও গাঁজা ব্যবসায়ী আটক করে পুলিশে সোপর্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে চিহ্নিত চোর ও গাঁজা ব্যবসায়ী আটক করে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

জিএম রাজু আহমেদ রাজু কালিগঞ্জ:
কালিগঞ্জে চিহ্নিত চোর ও গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে রফিকুল ইসলামকে আটক করা হয়। সে কাশিবাটি গ্রামের মৃত্যু মতিয়ার রহমানের ছেলে। থানা ও নলতা ইউপি সূত্রে জানা গেছে, নলতা হাটখোলার নাহার ক্লিনিক সংলগ্নে চায়ের দোকানদার মুজিবর রহমানের দোকান থেকে গত ১১ মে দুপুরে নলতার বিল কাজলা গ্রামের ইসরাইল গাজীর ছেলে মাদক সেবী অনিক গাজী (১৪) ক্যাশ বাক্সথেকে ৭হাজার ৩’শ টাকা চুরি করে। দোকান মালিক মুজিবর রহমান বাক্সে টাকা না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে সন্দেহাতিত ভাবে পরদিন অনিককে ডেকে জিজ্ঞাসা করলে সে চুরির কথা স্বীকার করে। এসময় তার পকেটে দুই পুরিয়া গাঁজাও পাওয়া যায়। নলতা হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিয়য়টি দোকান মালিক সমিতির সভাপতি ও নলতা ইউপির চৌকস জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমানকে জানায়। এরপরে কেুচো খুড়তে সাপ বাহির হওয়ার মত অবস্থা। চেয়ারম্যান আজিজুর রহমান অনিকের কাছে জিজ্ঞাসা করলে সে সবকিছু স্বীকার করে এবং ৫হাজার ৫’শ টাকা ফেরত দেয়। সে কাশিবাটি গ্রামের মৃত মতিয়ার রহমানে ছেলে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামের নিকট থেকে গাঁজা কিনে সেবন ও বিক্রয় করে বলে জানায়। তার স্বীকারোক্তির পর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দফাদার নুর হোসেন বাবুসহ গ্রাম পুলিশদের নিয়ে গাঁজা ব্যবাসায়ী শেখ রফিকুল ইসলামকে আটক করে। এরপর তার বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে পরিষদে নিয়ে আসে। এসময় চোর ও মাদকসেবী অনিককে আর এধরনের কাজ করবে না বলে মুচালিকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd