1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে চিংড়িতে পুশের অপরাধে ব্যবসায়ীকে সাজা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

কালিগঞ্জে চিংড়িতে পুশের অপরাধে ব্যবসায়ীকে সাজা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

ফারুক হোসেন সোহাগ: সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশের অপরাধে মুন্না হোসেন (২০) নামে এক মাছ ব্যবসায়ীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গাড়ির চাকায় পিষে বিনষ্ট করা হয়েছে পুশকৃত প্রায় ৫০ কেজি বাগদা চিংড়ি। আজ (সোমবার) বেলা সাড়ে ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। সাজাপ্রাপ্ত মুন্না হোসেন উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে বাগদা চিংড়িতে পুশরত অবস্থায় মাছ ব্যবসায়ী মুন্না হোসেনকে আটক ও প্রায় ৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩১ (১) ও ৩১ (২) ধারা অনুযায়ী মুন্না হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম সাজা প্রদান করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পুশকৃত বাগদা চিংড়ি গাড়ির চাকায় পিষ্ট করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর উপজেলার বাঁশতলা বাজার মাছের সেটের পাশে অভিযান চালিয়ে প্রায় ৭০০ কেজি পুশকৃত বাগদা চিংড়িসহ ৪ ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ীর প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন। এসময় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ও গাড়ির চাকায় পিষে মাটিতে পুঁতে ফেলা হয় পুশকৃত বাগদা চিংড়ি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd