1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৫৮ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে জেসমিন সুলতানা (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। জেসমিন নলতা কাঁচা বাজারের ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলমের মেয়ে।
সোমবার (২৮ আগস্ট) ভোর রাতে নিজ ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। জেসমিনের পিতা জাহাঙ্গীর আলম জানান, আমার মেয়ে জেসমিন সুলতানা নলতা কলেজে পড়াশুনা করে। মেয়ের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলমান। গতকাল রবিবার আইসিটি পরীক্ষা দিয়ে এসে কিছুটা মন খারাপ দেখতে পেয়েছি। রাতে আমি তাকে বুঝাই। রাত ১২টা পর্যন্ত পড়াশুনা করে ছোট দু’ভাই-বোনকে নিয়ে শুয়ে পড়ে তার নিজ ঘরে। ভোরে ফজরের আযান দিলে আমি তাকে নামাজের জন্য ডাক দেই। কোন সাড়া না পেয়ে দরজা খুলে দেখি আমার মেয়ে আড়ায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। নপরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী জানান, বেশ কয়েক বছর আগে জেসমিন সুলতানার পিতা-মাতা তাকে শ্যামনগরে বিয়ে দেন। অল্প কিছুদিন পরেই, তার ডিভোর্স হয়ে যায়। বাড়িতে ফিরে পুনরায় পড়াশুনা শুরু করে। এখন জেসমিন সুলতানার একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলছে। আজও তার কৃষি শিক্ষা পরীক্ষা ছিলো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd