1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের বিষ্ণুপুরে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী লামিয়াকে অপহরণের অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কালিগঞ্জের বিষ্ণুপুরে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী লামিয়াকে অপহরণের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামের আলহাজ্ব আমিরুল ইসলাম মোড়ল কন্যা মোছাঃ লামিয়া (১৩) নামে এক অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে কাজী জীম এর বিরুদ্ধে।গতকাল রবিবার সন্ধ্যায় ছাত্রীর মা ফাতেমা খাতুন কালিগঞ্জ উপজেলা কুশুলিয়া গ্রামের কাজী বাচ্চু’র ছেলে কাজী জীম (২১) অপহরণে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।পুলিশ ভিকটিমকে উদ্ধার লামিয়া খাতুন ও কাজী জীমকে আটকের জন্য মধ্যরাতের দিকেও অভিযান চালাচ্ছে।কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন সাংবাদিকদের জানান,রবিবার সন্ধ্যায় বাড়ি সামনে থেকে কাজী জীম সহ তার কয়েক সহযোগী মিলে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে দ্রুত এলাকা ত্যাগ করে।
পরে তার স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে ওই ঘটনা জানতে পারে এবং কাজী জীম সহ কয়েকজনের বিরুদ্ধে রবিবার রাতে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভিক্টিমের মা মোছাঃ ফাতেমা খাতুন।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।ছেলে ও মেয়ে দুইজনেরই কোন হদিস নেই।তবে প্রেম গঠিত বিষয়ে কাজী জীম এর সাথে ভিকটিম পালিয়ে গেছে বলে ধারণা করছেন তিনি।স্থানীয় একাধিক ব্যক্তি বলেন কাজী জীমের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd