1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা

কলারোয়ায় ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় সাতক্ষীরার কলারোয়া থানার কাজিরহাট বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক এর সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কের উপর হতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ শিমুল হোসেন (৩২)। সে যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মৃত শহীদ আলীর ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এসআই পিন্টু লাল দাস, এএসআই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সহায়তায় উক্ত স্থানে অভিযান চালানো হয়। এসময় আসামীকে ৩ কেজি গাঁজাসহ উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কলারোয়া থানার মামলা হয়েছে। মামলা নং-১৫, তারিখ-২৫/১২/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯(ক)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd