1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় যথাযথ মর্যাদায় ‘পাক হানাদারমুক্ত’ দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় যথাযথ মর্যাদায় ‘পাক হানাদারমুক্ত’ দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ বুধবার গৌরবোজ্জ্বল ‘পাক হানাদারমুক্ত’ দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত পাক হানাদার বাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি, সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন এপিপি অ্যাড. আশরাফুল আলম বাবু। আলোচনা সভা শেষে আয়োজন করা হয় দোয়ানুষ্ঠানের। এর আগে দিবসের সূচনায় সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুরূপ কর্মসূচি পালন করে কলারোয়া প্রেসক্লাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিজয় শোভাযাত্রায় অংশ নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে কলারোয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত দিবসের আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আসাদুজ্জামান আসাদ, সরদার জিল্লুর রহমান, সুজাউল হক, রাজু রায়হান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd