1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ভুয়া ডিবি পুলিশের দুই সদস্য আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় ভুয়া ডিবি পুলিশের দুই সদস্য আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ডিবি পুলিশের তদন্ত ওসি পরিচয় দিয়ে ফ্লাক্সি ব্যবসায়ী ১লাখ ৭হাজার ৫শ ৩০টাকা ছিনিয়ে নিলো ৩জন ভুয়া পুলিশ। এ ঘটনাটি ঘটেছে-বৃহস্পতিবার (৬জানুয়ারী) বিকেলে উপজেলার ঝাপাঘাট এলাকার ছাগলের মোড় এলাকায়। ক্ষতিগ্রস্ত ফ্লাক্সি ব্যবসায়ী উপজেলার দামোদারকাটি গ্রামের শেখ আশারাত এর ছেলে শেখ সাইফুল ইসলাম (৩৮) জানান-তিনি স্থানীয় সোনাবাড়ীয়া আশা সমিতি থেকে ১লাখ ৭হাজার ৫শ ৩০টাকা তুলে নিয়ে তার দমদমা বাজারের দোকানে আসার পথিমধ্যে ঝাপাঘাট এলাকার ছাগলের মোড়ে পৌছালে ৩ব্যক্তি ২টি মোটরসাইকেল যোগে এসে তাকে বলে আমরা ডিবি পুুলিশের লোক আমাদের তদন্ত ওসি স্যার…, এসআই…, এএসআই…। তোমার কাছে ফেনসিডিল আছে। এই কথা বলে তারা তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে মারপিট শুরু করে। এসময় ওই ব্যবসায়ীর কাছে থাকা নগদ ১লাখ ৭হাজার ৫শ ৩০টাকা জোরপুর্বক তারা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ব্যবসায়ী তার হাতে লাগানো হ্যান্ডকাপ ভেঙ্গে ফেলে ডাক চিৎকার শুরু করে। ওই সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের মধ্যে দুই জনকে আটক করলেও টাকা নিয়ে পালিয়ে যায় ভুয়া ডিবি পুলিশের তদন্ত ওসি…। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান থেকে ভুয়া দুই দারোগাকে আটক করে থানায় নিয়ে আসে।

থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান-আটককৃতদের নাম ও ঠিকানা যাচাই করা হচ্ছে। একই সাথে ছিন্তাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের একটি টিম অভিযান অব্যহত রেখেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd