1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় নির্বাচনী সহিংসতায় আটক-৪, আহত-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস

কলারোয়ায় নির্বাচনী সহিংসতায় আটক-৪, আহত-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে, বয়ারডাঙ্গায় নির্বাচনে সহিংসতা সৃষ্টির অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। আহত নজরুল ইসলামকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দূপুর বারোটার দিকে এসব ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, বয়ারডাঙ্গা গ্রামের সাঈদ হোসেন, সুলতানপুর গ্রামের আরিফুল ইসলাম,বাঁধন হোসেন ও আকাশ হোসেন। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, আমিনুল ইসলাম লাল্টুর ঘোড়া প্রতীকের সমর্থক নজরুল ইসলাম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বসে ছিলেন। এসময় এসএম আলতাফ হোসেন লাল্টুর আনারস প্রতীকের সমর্থক আরিফুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক পুলিশের কাছে তাদের বিরুদ্ধে নালিশের অভিযোগ এনে নজরুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। দাঙ্গা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে আরিফুল ইসলামসহ তিনজনকে আটক করেছে বলে জানান তিনি। অপরদিকে, বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক কেন্দ্রে দাঙ্গা সৃষ্টির অভিযোগে পুলিশ সাঈদ হোসেন নামের একজনকে আটক করেছে।
প্রসঙ্গত সাতক্ষীরা সদর উপজেলার ১৪০ টি কেন্দ্রে ও কলারোয় উপজেলায় ৭৮ টি কেন্দ্রে তৃতীয় ধাপের উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন ও কলারোয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।কলারোয় উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এস.আইয়ের নেতৃত্বে ২ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৫ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদরে ১৫ জন ও কলারোয়া উপজেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২ প্লাটুন বিজিবি সদস্য ও ২ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd