1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় আগামীকাল রবিবার ৪৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় আগামীকাল রবিবার ৪৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় শুরু হয়েছে শারদীয়া দূর্গা পুজোর আমেজ। আগামীকাল রবিবার শ্রী শ্রী দূর্গা দেবীর বোধন ঘট স্থাপনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গাপুজো। শরতের আগমণীতে দুঃখ দৈন্য নিপীড়িত মর্ত্যলোকের মানব মাঝে মহাশক্তির অধিকারীনিরুপে আবির্ভূত হন শ্রীশ্রী মহামায়া মা দূর্গা। তখন আলোকিত হয়ে ওঠে দশদিশি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবছর কলারোয়া উপজেলা ব্যাপি ৪৪টি সার্বজনীন দূর্গাপুজো হচ্ছে । ৬অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের আগমন ঘটে। ১০অক্টোবর পঞ্চমীতে বোধন ঘট স্থাপন। ‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’ ঢাক ও কাসির বাজনা ছাড়াও মায়েদের কপাল সিন্দুরে রাঙানোর মধ্য দিয়ে ১৫অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপুজা। উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা ঘোষপাড়া মাতৃপূজা মন্দির ঘুরে দেখা গেছে-শিল্পীরা রং করার কাজ শেষ করেছে। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায় জানান- উপজেলায় ৪৪টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার থেকে। এর মধ্যে পৌর সদরে ৮টি, জয়নগর ইউনিয়নে ৬টি, জালালবাদ ইউনিয়নে ১টি, কয়লা ইউনিয়নে ২টি, লাঙ্গলঝাড়া ইউনিয়নে ২টি, কেঁড়াগাছি ইউনিয়নে ৩টি, সোনাবাড়ীয়া ইউনিয়নে ২টি, চন্দনপুর ইউনিয়নে ৩টি, কেরালকাতা ইউনিয়নে ২টি, হেলাতলা ইউনিয়নে ৩টি, কুশোডাঙ্গা ইউনিয়নে ৩টি, দেয়াড়া ইউনিয়নে ৫টি। কলারোয়ায় ৪৪টি পুজো মন্ডপের মধ্যে ৫টি পূজা মন্ডপ আতি গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেগুলো হচ্ছে – দেয়াড়া ২টি, জয়নগর ২টি ও যুগিখালি ১টি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধেশ্বর চক্রবর্তী জানান, এবার কয়েকটি মন্ডপে অতিরিক্ত আকর্ষণ থাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় থাকবে। তবে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণ না আসায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করা হচ্ছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান- এবছর কলারোয়া উপজেলায় দূর্গা পুজোয় দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শণ করতে পারে সেজন্য স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনও কঠোর অবস্থানে রয়েছে। যাথাযোগ্য উৎসাহ ও উদ্দীপনা ও আড়ম্বরের সঙ্গে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে এ পুজো কে ঘিরে যাতে কেউ কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য স্থানীয় প্রশাসন তিন স্তরের থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd