1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার ধানদিয়া কালভার্টি অপর নাম মৃত্যুকূপ! দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসির - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ার ধানদিয়া কালভার্টি অপর নাম মৃত্যুকূপ! দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসির

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ার ১ নম্বর জয়নগর ইউনিয়নের ৯নং ধানদিয়া ওয়ার্ডের কালভার্টটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। বিগত ছয় মাস আগে একটি মাটি বহনকারী ট্রাক্টর জরাজীর্ণ কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কালভার্টটি ভেঙ্গে যায়, সেখান থেকে এখন পর্যন্ত কালভার্টটি মেরামত করা হয়নি। আর এই জরাজীর্ণ ভাঙ্গা কালভার্টটি এলাকার মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে সেই সাথে নানা সময়ে এলাকার মানুষ ভাঙ্গা কালভার্টির ভিতরে পড়ে গুরুতর আহত হচ্ছেন। ধানদিয়া আব্দুল গফফারের দোকানের বিপরীতে দক্ষিণ দিকের কাঁচা রাস্তাটি ৯নং ওয়ার্ডের হবিবর মোড়লের বাড়ির পাশে কালভার্টটি অবস্থিত। জরাজীর্ণ কালভার্টটি বর্ষা মৌসুমের পানি নিষ্কাশন করে থাকে সেই সাথে পার্শ্ববর্তী মাঠের যাবতীয় ফসল এই তালা -কলারো মানুষ ও স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রী, যাতায়াত করে এই কালভার্টের উপর দিয়ে। প্রতিনিয়ত ঝুঁকির মধ্য দিয়ে এই কালভার্টটি অতিক্রম করে এলাকার জনসাধারণ, তারা দাবি জানাচ্ছেন দ্রæত যেনো কালভার্টটি সংস্কার করে এলাকার মানুষের প্রাণ সংশয় থেকে মুক্ত করেন।
গত ১৫ ডিসেম্বর আতিয়ার রহমান, পিতা মৃত শের আলি দফাদার, সকাল ৮টার দিকে মাঠে ধান কাটার উদ্দেশ্যে রওনা হন বাড়ি থেকে, পথিমধ্যে এই জরাজীর্ণ কালভার্টটি অতিক্রম করতে গিয়ে পা পিছলে কালভার্টের ভিতরে পড়ে যান এবং গুরুতর আহত হন, আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন, সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি অনেকটা সুস্থ হয়েছেন, তার সাথে কথা বলে জানা গেছে এমনটাই।তিনি দাবি জানাচ্ছেন যেন স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রæত এ জরাজীর্ণ কালভার্টটি সংস্কার করে মানুষকে ঝুঁকিমুক্ত করেন।
স্থানীয় বাসিন্দা তাজউদ্দীন মোড়ল, ২২ ডিসেম্বর সকালে সাইকেল নিয়ে যাওয়ার সময় সাইকেলসহ ভাঙ্গা কালভার্টের ভেতরে পড়ে গিয়ে আহত হন।
প্রায় প্রতিনিয়তই এলাকাবাসী ও পথচারীরা এই কালভার্টটি অতিক্রম করার সময় ভেতরে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে, যেটি আসলে খুবই দুঃখজনক। তাই এলাকাবাসীর দাবি জানাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিদের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে, যেন দ্রুত এই কালভার্টের সংস্কার করে এলাকাবাসীকে দুর্দশা থেকে মুক্ত করেন।
এই বিষয়ে জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশাখা তপন সাহার সাথে কথা বললে তিনি জানান, বাজেট পেলেই তিনি প্রথমে কালভার্টটি সংস্কার করবেন এবং এলাকার মানুষের দুর্দশা দূর করবেন এমনি আশাবাদ ব্যক্ত করেন তি’নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd