1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া আলোচিত স্বামী স্ত্রী দগ্ধ হয়ে মৃত্যু, মূল ঘাতক র‌্যাবের হাতে আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়া আলোচিত স্বামী স্ত্রী দগ্ধ হয়ে মৃত্যু, মূল ঘাতক র‌্যাবের হাতে আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে ভ্যানচালক আব্দুল কাদের ও তাঁর স্ত্রী শারমিন খাতুনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার মূল আসামি সবুজ হোসেন অবশেষে আটক। র‌্যাব-৬, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-১ কোম্পানি) সাতক্ষীরার একটি আভিযানিক দল ঝিনাইদহ জেলার মহেশপুরের মাটিলা এলাকা থেকে তাকে আটক করে। সোমবার সন্ধ্যায় র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার প্রেস বিজ্ঞপ্তি মারফত সাংবাদিকদের কাছে এ আটক সত্যতা নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, গত ২৮ মে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত সবুজ হোসেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জেলার বনগ্রাম থানার কমলাপুর গ্রামের শাহাজাহান মন্ডল নামের এক ভারতীয় সহযোগীর আশ্রয়ে ছিলো।
চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের মহেশপুর থেকে রোববার বিকেলে সবুজ হোসেনকে (২৫) আটক করে র‌্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সবুজ হোসেন তার অপরাধ স্বীকার করে। র‌্যাব আরও জানায়, সবুজ হোসেন এলাকার কুখ্যাত চোরাকারবারি। সে ভারত সীমান্ত থেকে মাদক, গরু এবং অন্যান্য পাচারের সাথে সরাসরি জড়িত। এই পেশায় নিয়োজিত হয়ে সে ইতোপূর্বে ৪টি বিয়ে করে। সে সব ধরনের অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় হেরোইন পাচারের মামলা রয়েছে। এ মামলায় সে ১৭ মাস জেল হাজতে থাকার পর মুক্ত হয়ে পরবর্তীতে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা যায়। আটক সবুজ হোসেনকে সোমবার কলারোয়া থানায় হস্তান্তর করা হয় বলে প্রেস বিজ্ঞতিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, গত ২৭ মে দিবাগত গভীর রাতে কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর গ্রামে ভ্যানচালক আব্দুল কাদেরের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে একই পরিবারের ৩ সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ঘরে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান শিখায় ভয়ানকভাবে দগ্ধ হওয়া আব্দুল কাদের, স্ত্রী শারমিন খাতুন ও একমাত্র সন্তান শিশু ফাতেমা ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় গত ১ জুন আব্দুল কাদের ও ১৪ জুন শারমিন খাতুন মারা যান। এই দম্পতির একমাত্র সন্তান দগ্ধ হওয়া শিশু ফাতেমা বার্ন ইউনিটে চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ রয়েছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd