1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় শ্রেষ্ঠ দুই প্রধান সানজিদা ও মন্জুরুল - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কলারোয়ায় শ্রেষ্ঠ দুই প্রধান সানজিদা ও মন্জুরুল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: কলারোয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মন্জুরুল ইসলাম ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সুলতানা সানজিদা নাসরিনকে সহ ৭ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচন। কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শিক্ষিকা সহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচিত করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা পদক-২৩’ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে সম্প্রতি শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। প্রকাশিত তথ্য মতে, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মন্জুরুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা সানজিদা নাসরিন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন তুলশিডাঙ্গা সরকারী প্রাথ: বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হলেন বামনখালী সরকারী প্রাথ: বিদ্যালয়ের শিক্ষিকা নার্গিস পারভীন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কলারোয়া সরকারি প্রথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি হলেন কলারোয়া সরকারি প্রাথ: বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাকিম ও শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন কেঁড়াগাছি দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: মোতালেব। শ্রেষ্ঠ নির্বাচন বাছাই কমিটি-২৩’র সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস ও সদস্য সচিবের দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান। এ ছাড়া ১১ সদস্য বিশিষ্ঠ বাছাই কমিটিতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার শ্রেষ্ঠ প্রধান প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা সহ ৭ ক্যাটাগরির নির্বাচিত শ্রেষ্ঠত্বদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারী সহ স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তা ও শিক্ষক সমাজের প্রতিনিধিগণ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd