1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এবার একসাথে ধেয়ে আসছে দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

এবার একসাথে ধেয়ে আসছে দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: সম্প্রতি একের পর এক প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। দেশটিতে এক মাসের মধ্যে আঘাত হানতে চলেছে আরও দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘সুপার টাইফুন উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যান-ই।’ গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিপাইনে এক মাসের মধ্যে পঞ্চম ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে। এজন্য উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটিতে আঘাত হানতে যাওয়া এ ঘূর্ণিঝড়কে উসাগি নামে নামকরণ করা হয়েছে। এ ছাড়া এক সপ্তাহের ব্যবধানে আরও একটি ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।
সরকারি তথ্যমতে, কাগায়ন প্রদেশের ২৪ হাজারের বেশি বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে আগের টাইফুনের সময় শহর ছেড়ে আসা মানুষেরাও রয়েছেন। তাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সুপার টাইফুন উসাগি স্থানীয়ভাবে অফেল নামে পরিচিত। এটি প্রদেশে বৃহস্পতিবার বিকালে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাগায়ানের দুর্যোগ ত্রাণ অফিসের প্রধান রুয়েলি রেপসিং বলেন, উসাগির বৃষ্টির কারণে কাগায়ান নদীর পানির স্তর আবার বেড়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে মধ্য ও দক্ষিণ অংশে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, প্রদেশের বিভিন্ন এলাকায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে চলছে। টাইফুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় জরুরি জিনিসপত্র যেমন জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ম্যান-ই নামের আরেকটি ঝড়ও এগিয়ে আসছে। শনিবারের (১৬ নভেম্বর) মধ্যে এটি মধ্য ফিলিপাইনে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর গড়ে প্রায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফিলিপাইনে আঘাত হানে। এর ফলে দেশটিতে ভারি বৃষ্টিপাত, প্রবল ঘূর্ণিঝড় এবং মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd