1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আড়ম্বরপূর্ণ পরিবেশে খোরদো অ্যালামনাই কাপ ফুটবল অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস

আড়ম্বরপূর্ণ পরিবেশে খোরদো অ্যালামনাই কাপ ফুটবল অনুষ্ঠিত

আব্দুল আহাদ, কলারোয়া
  • হালনাগাদের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ, কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী খোরদো হাইস্কুল ফুটবল মাঠে অত্যন্ত ভাব গাম্ভীর্য ও আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল খোরদো অ্যালামনাই কাপ ফুটবল-২০২৪ নেটওয়ার্কিং ম্যানিয়া ও মাদক মুক্ত পরিবেশ নিশ্চিত করনের লক্ষ্যে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একীভুতকরন ও সুস্থ বিনোদন মুখী করার অভিপ্রায়ে অত্র স্কুলের বিশিষ্ট দুজন প্রাক্তন শিক্ষার্থী ডাঃ আশিক বাহার ( বর্তমান ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর(ঘউঈ), জামালপুর জেলা) ও গাজী তৌহিদ (জোন অ্যাকাউন্টস অফিসার, জাগরণী চক্র ফাউন্ডেশন,ফরিদপুর) দ্বয়ের ঐকান্তিক প্রচেষ্টায়-২০২১ এ অ্যালামনাই কাপ ফুটবল এর অগ্রযাত্রা শুরু। উদ্দেশ্য ১৯৬৬ সাল থেকে বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনীতে একত্রিত করা ও বিনোদনের অংশ হিসেবে এলামনাই কাপ ফুটবল। তারই ধারাবাহিকতায় গত ১৭ জুন ২০২৪ অনুষ্ঠিত হল তৃতীয় আসরে খোরদো এলামনাই কাপ ফুটবল। প্রাক্তন ছাত্রদের নিয়ে সিনিয়র ও জুনিয়র দের ১৪ টি দল এ আসরে অংশ নেয়।
অংশগ্রহণকারী দল (সাহিত্যের নামানুসারে)
সিনিয়রঃ ১. শ্যামল ছায়া ২.রুপসী বাংলা ৩.অগ্নিবীণা ৪. সোনার তরী ৫.স্বাধীনতা তুমি ৬.রক্তকরবী ৭. বাধণহারা ৮. শেষের কবিতা
জুনিয়রঃ ১. দোলনচাঁপা, ২. ছায়ানট, ৩. মায়াকানন, ৪. প্রলয়শিখা, ৫. রাখালী, ৬. ছুটি
নক আউট পর্বে প্রতিদ্ব›িদ্বতা করে সিনিয়র দের মধ্যে চ্যম্পিয়ন (বাধনহারা) ফুটবল একাদশ ও রানার্স আপ (প্রলয়শিখা) ফুটবল একাদশ।
জুনিয়র দের মধ্যে চ্যাম্পিয়ন (রাখালী) ফুটবল একাদশ ও রার্নাস আপ (ছুটি) ফুটবল একাদশ।
ঐতিহ্যবাহী এ আসরের আর্থিক দাতা হিসেবে অগ্রগণ্য ভুমিকা পালন করে আসছেন শুরু থেকে বাংলাদেশ টেক্স উইজার্ড এর স্বত্বাধিকারী গাজী সেলিম, আই ভি মেশিনারিজ এর স্বত্বাধিকারী ইমাম হোসেন সুমন, ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধি প্রণব সাহা ও প্যানে বিজ্ঞাপনকৃত অনেক ক্ষুদ্র প্রতিষ্ঠান।
এলামনাই কাপ কে স্বার্থক করার জন্য স্টুডেন্টদের অংশ গ্রহণ ও রেজিষ্ট্রেশন কার্যক্রমে বিশেষ ভুমিকা পালন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান খান (১০ বি জে এস), বাগেরহাট।
বিশেষ ভুমিকা ও সার্বিক তত্বাবধানে স ম মহসিন আলম, জুয়েল রানা,নাসিম রেজা, ইকরামুল হোসেন, আহসান হাবীব, রাসেল রেজা সহ আরও অনেকে।
মাঠে পরিচর্যা ও দৃষ্টিনন্দন ওয়ালিং এর কাজে বিশেষ ভুমিকা পালন করে রুপম রাজা বাবু। ৩ আসরেই নিরলস পরিশ্রমী ও গ্রেট কো-অর্ডিনেটর মেহেদী হাসান ইমন (রেফারি, বাংলাদেশ রেফারি ফেডারেশন) এছাড়া ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে ক্ষুদে খেলোয়াড় বৃন্দ। ধারা ভাষ্যকর- পলাশ ঘোষ ও মাসুম রেজা তুষার। উপস্থাপনায় -স ম মহসিন আলম। চ্যাম্পিয়ন দলের- গাজী মাহবুবর রহমান মফে চেয়ারম্যান ১১ নং ইউ পি ও জুনিয়র চ্যাম্পিয়ন দলের -গাজী সেলিম বাংলাদেশ টেক্সউইজার্ড। রানারআপ দলের ঃ আব্দুল আহাদ স্যার ও বি এম রাসেল রেজা

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd