1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ইউএনও ও এসিল্যান্ডের নিরলস ভাবে কাজ/এলাকাবাসীর কৃতজ্ঞতা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশাশুনিতে ইউএনও ও এসিল্যান্ডের নিরলস ভাবে কাজ/এলাকাবাসীর কৃতজ্ঞতা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৬ সংবাদটি পড়া হয়েছে

লিংকন আসলাম আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, সাতক্ষীরার জেলা প্রশাসকের দিকনির্দেশনা অনুযায়ী নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন গত ০৪/০৩/২০১ যোগদান করেন। যোগদান করার পরে ১৪১ টি মামলায় ৮ লক্ষ ২৩ হাজার ২২০ টাকা রাজস্ব আয় দেখিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা গত ২৩/০২/২০২০ তারিখে আশাশুনিতে যোগদান করে মোবাইল কোর্টে ৪৬৩টি মামলায় ৪ লক্ষ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে রাজস্ব আয় দেখিয়েছেন।
বিশ্বজুড়ে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন বাজার মনিটরিং করে সামাজিক দূরত্ব বজায় রাখা, হোম কোয়ারেন্টাইনে থাকা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, ৩৩৩ নাম্বারে কল করা অসহায় ব্যক্তিদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে উপজেলায় সুশীল ও শিক্ষিত সমাজকে দৃষ্টিনন্দন করেছেন।
মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারদের জন্য গৃহ নির্মাণ কাজের সুন্দরভাবে তদারকি করেন এবং ইট, বালি, সিমেন্টসহ অন্যান্য সরঞ্জামাদি গুণগত মানের হচ্ছে কি না তা কড়াভাবে নজরদারিতে রেখেছেন। এছাড়া ভূমিহীন পরিবারের সদস্যদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে তাদের সার্বিক দেখাশোনা করছেন।
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মোকাবেলা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন দপ্তরে খোঁজখবর নেওয়া সহ দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রেখেছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত নিউজের ভিত্তিতে কাজ করছেন। সরকারের নির্দেশে মাইকিং করে মানুষকে সতর্ক করা, ডেঙ্গু নিধনের স্প্রে ছিটানো, অসহায় ও প্রতিবন্ধী মানুষের বাড়িতে গিয়ে অনুদান দেওয়া, অবৈধভাবে ইটের ভাটা, বাগদা চিংড়িতে পুশ করা ও অবৈধভাবে ভূগর্ভ থেকে বালু উত্তোলন করা, মাদকদ্রব্য সেবনকারী ও ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছেন। মাদক, বাল্য বিবাহ প্রতিরোধসহ রাষ্ট্রীয় ও সামাজিক অপরাধ নির্মূলে প্রতিনিয়িত কাজ করে যাচ্ছেন ইউএনও নাজমুল হুসেইন খাঁন ও এসিল্যান্ড শাহীন সুলতানা।
এছাড়া করোনা ভাইরাস পজেটিভ রোগীদের বাড়িতে হাজির হয়ে দিকনির্দেশনা মূলক কথা বলা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। ইউএনও নিজে শারীরিক অসুস্থ থাকার শর্তও সরকারের নির্দেশ মোতাবেক মহামারী করোনার দেখভাল করার দায়িত্বে বিন্দুমাত্র অনীহা করেননি। বিভিন্ন এলাকার বাল্য বিবাহ বন্ধ করে যে কঠিন দায়িত্ব পালন করেছেন তার জন্য উপজেলাবাসীর কাছে সুনামধন্য উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনন্দিত হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন জানান, আশাশুনিতে যোগদানের পর থেকে সরকারি প্রজাতন্ত্রের একজন কর্মচারি হিসেবে অর্পিত দায়িত্ব পালন করছি মাত্র। করোনা পরিস্থিতিতেও সরকারি নির্দেশনা মতে কাজ করে যাচ্ছি। সারাদেশের ইউএনও-এসিল্যান্ডসহ সরকারি কর্মকর্তারা যেভাবে কাজ করছে আমিও সেভাবে কাজ করছি।
ইউএনও আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ সামনের দিনে আর্থিক সংকটে পড়তে পারে। এ সংকটময় মুহুর্তে তাদের সাহায্যে সরকারের পাশাপাশি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা দরকার। দেশের এ ক্রান্তিলগ্নে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য যারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, তাদে সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd