1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আমরা শ্যামনগর বাসীর উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আমরা শ্যামনগর বাসীর উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ সোমবার বিকাল ৪ টায় শ্যামনগর বাসস্টান্ডে আমরা ইউনিয়ন বাসীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের বারবার নবনির্বাচিত চেয়ারম্যান,সাতক্ষীরা নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু।
নবনির্বাচিত চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে বলেন ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী বাঙালি জাতিকে মুক্তির বাণী শুনিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ ৭ই মার্চের সেই ভাষণেরই সফল পরিণতি স্বাধীন বাংলাদেশ৷ ৪৭ বছরেও ১৮ মিনিটের সেই ভাষণের আবেদন এতটুকু কমেনি৷
বঙ্গবন্ধুর এই ভাষণ অনেক ভাষায় অনুবাদ হয়েছে৷ গবেষণা হয়েছে৷ পাঠ্যপুস্তকেও ঠাঁই পেয়েছে৷ বঙ্গবন্ধুর ঐতিহাসিক এ ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো৷
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, নওয়াবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদে লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সানা, সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd