1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসম্মত নগরী গড়তে চেষ্টা চলমান রয়েছে-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসম্মত নগরী গড়তে চেষ্টা চলমান রয়েছে-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৪৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মিউনিসিপ্যাল গভার্ন্যন্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) শীর্ষক প্রকল্পের আওতায় সম্ভাব্যতা যাচাই বিষয়ক দিনব্যাপী কর্মশালা (শনিবার) খুলনা নগর ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। খুলনাকে একটি পরিস্কার-পরিচ্ছন্ন সুন্দর নগরীতে রূপ দিতে প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসম্মত নগরী গড়তে চেষ্টা চলমান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য খুলনায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছেন। নগরীর পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে। এই পুকুরগুলো সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কেসিসি’র আয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী এজাজ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আরিব-উল-জব্বার, কেসিসি’র কর্মকর্তা, প্রকৌশলীরসহ প্রকল্পের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকৌশলী সুজিত কুমার শর্মা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এই কর্মশালার আয়োজন করে।

দুপুরে সিটি মেয়র শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সদর থানার মন্দিরসমূহের মাঝে সরকারি অনুদান বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd